শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । যশোরে তিনি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৭ তে অংশ নিবেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং-এর পাঠানো সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী যশোর পৌঁছাবেন। এরপর বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৭ অংশ নেবেন তিনি।

বিকাল ৩টায় যশোর ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

প্রধানমন্ত্রী যশোরে যেসব উন্নয়ন কাজের উদ্বোধন করবেন সেগুলো হলো- কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (প্রথম পর্যায়), তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘নির্বাচিত বেসরকারি কলেজগুলোর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলার আমদাবাদ কলেজ, শার্শা উপজেলার পাকশিয়া কলেজ ও বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া ডিগ্রি কলেজে নির্মিত দোতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলার সম্প্রসারণ কাজ; মনিরামপুর উপজেলায় ৫০০ আসনের শহীদ মশিয়ুর রহমান অডিটোরিয়াম-কাম মাল্টি পারপাস হল নির্মাণ; যশোর পাবলিক লাইব্রেরির উন্নয়ন প্রকল্প; যশোর মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ভবন নির্মাণ; হৈবতপুর, নরেন্দ্রপুর, মহাকাল, ও পাতিবিলা ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ; যশোরের পুলিশ সুপার ভবন ও পুলিশ হাসপাতাল নির্মাণ; শেখ রাসেলের ভাস্কর্য নির্মাণ; শহরের ১৩ কিলোমিটার সড়ক ও ২২ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ; ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ এবং অভয়নগরের মালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ।

এছাড়া, তিনি ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প; যশোর-বেনাপোল ও যশোর-খুলনা জাতীয় মহাসড়কের যশোর অংশ (পলাশবাড়ী হতে রাজঘাট অংশ) প্রশস্তকরণ প্রকল্প; কেশবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ; যশোর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ; শহরের ২৫ কিলোমিটার সড়ক ও ২৪ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ; নগরীর হামিদপুর কম্পোস্ট প্ল্যান্ট, প্রি-ট্রিটমেন্ট প্ল্যান্ট , বায়োগ্যাস প্ল্যান্ট এবং কন্ট্রোল ল্যান্ডফিল সেল নির্মাণ; ঝিকরগছা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ; বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ম্যুরাল স্থাপন এবং শেখ রাসেল জিমনেসিয়াম ভবন ও ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ