মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বছরের প্রথম দিনে পুলিশের ফুলেল শুভেচ্ছা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: আজ সোমবার সকালে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে ফুল দিয়ে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ।

সাধারণ মানুষের মাঝে পুলিশ নিয়ে এক ধরনের ভীতি রয়েছে। সহজেই কেউ পুলিশের কাছাকাছি যেতে চায় না। সেই পুলিশের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা পেয়ে অবাক ভ্যানচালক আতোর আলী।

আতোর আলী বলেন, জীবনে কখনো ভাবিনি পুলিশের কাছ থেকে ফুল পাব। এটি আমার জীবনে বড় পাওয়া। এ ঘটনা আমার সারাজীবন মনে থাকবে।

স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, অন্যান্য পথচারী, যানবাহনের যাত্রী ও চালকদের হাতে রজনীগন্ধা ও গোলাপের স্টিক তুলে দেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

চলার পথে পুলিশের কাছ থেকে আকষ্মিক ফুলেল শুভেচ্ছা পেয়ে অভিভূত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুলিশের ব্যতিক্রমী এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ