শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জামিয়া গাফুরিয়া’র মহা সম্মেলন ৩ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার খতমে বুখারী শরিফ ও ফারেগীন ছাত্রদের দিস্তারে ফজিলত উপলক্ষে ৬৭ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ৩ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে৷

সম্মেলনে খতমে বুখারী করবেন উপমহাদেশের অন্যতম ধর্মীয় বিদ্যাপিঠ দারুলউলুম দেওবন্দ এর প্রখ্যাত মুহাদ্দিস ও মুছান্নিফ আল্লামা জামিল আহমদ৷

এছাড়াও মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা যুবায়ের আহমদ আনসারীসহ দেশবরেণ্য উলাময়ে কেরাম ওয়াজ করবেন।

বাদ আসর থেকে পরদিন সকাল পর্যন্ত মাহফিল চলবে৷ ইতোমধ্যেই মাহফিলের সব আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে৷ প্রতি বছরের মত এবারও লক্ষাধিক লোক সমাগম হবে এমনটাই আশা করছে মাদরাসার ছাত্র-উস্তাদ ও এলাকাবাসী৷

প্রতিষ্ঠানটি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায় মনোরম পরিবেশে ১৫০ কাঠা জমির উপর অবস্থিত৷ এখানে শিশুশ্রেণি থেকে নিয়ে দাওরায়ে হাদীস ও ইফতা বিভাগ রয়েছে৷এছাড়াও আছে হিফজ বিভাগ ও একটি এতিম খানা৷

প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থী ৭০০৷ এ বছর ফারেগীন ছাত্র মোট ৩৫ জন৷ দাওরায়ে হাদীস ফারেগ হচ্ছেন ১৭ জন৷ আর হিফজ বিভাগ হতে ১৭ জন৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ