শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

আগামীকাল জামিয়া দারুল কুরআন সিলেটের ৬ সালা দস্তারবন্দি মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী, সিলেট থেকে: আগামীকাল বুধবার ৩ জানুয়ারি জামিয়া দারুল কুরআন সিলেটের ৬ সালা দস্তারবন্দি মহাসম্মেলন মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

মহাসম্মেলনের উদ্বোধন করবেন খলিফায়ে মাদানি মাওলানা শায়খ আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী ও খলিফায়ে মাদানি মাওলানা শায়খ মুহাম্মদ নুমান।

এবং প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করবেন শায়খুল হাদীস আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী।

দস্তারবন্দি মহাসম্মেলন সফলের লক্ষ্যে আজ এক প্রচার শোভাযাত্রা মাদরাসা ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর টিলাগড় পয়েন্টে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।

আত তাওহিদ ফুযালা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতী মুজাহিদ উদ্দিন কাসেমী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা সাইদুজ্জামান, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা মাতিউর রহমান, আরিফ আহমদ চৌধুরী প্রমুখ।

জানা যায়, দস্তারবন্দি সম্মেলনের বিভিন্ন অধিবেশনে পৃথক পৃথকভাবে সভাপতিত্ব করবেন মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান, মাওলানা মহিউল ইসলাম বুরহান, মাওলানা শফিকুল হক আমকুনী ও মুফতি ওলিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস যশোর, মাওলানা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী, মাওলানা নুল হুসাইন কাসেমী ঢাকা, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জ, মাওলানা আবু তাহের নদভি পটিয়া, মাওলানা মুফতী মুজিবুর রহমান চাঁদপুরী, মাওলানা জুনায়েদ আল-হাবীব ঢাকা প্রমুখ।

সম্মেলন সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন জামিয়া দারুল কুরআন সিলেটের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ