শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ওয়ার্কার্স পার্টির এমপি বললেন ইসলাম শিক্ষাই জাতির মূল আদর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

বরিশাল-৩ আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতান বলেছেন, ইসলাম শিক্ষাই হচ্ছে জাতির মূল আদর্শ, তাই ইসলামী শিক্ষাকে সর্বত্র চালু করা এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।

বরিশাল বাবুগঞ্জের রামপট্টি মদিনাতুল উলুম নুরানী ও হাফেজী মাদরাসার ‍উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির  বক্তব্যে তিনি বলেন, ইসলামি শিক্ষাই সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে। তাই আমাদের ইলমে দীনের এই ধারাবাহিকতা বজায় রাখতে উচিৎ সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শিক্ষার উপর জোর দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কেএম তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মাহামুদুল আল ফারুক, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, জাপা উপজেলা সহ-সভাপতি জয়নাল আবেদিন সিকদার, উপজেলা যুবমৈত্রী সম্পাদক হাসানুর রহমান পান্নু, ছাত্র মৈত্রীর কেন্দ্রী কমিটির সহ-সভাপতি সুজন আহম্মেদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ