শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

চট্টগ্রামে জঙ্গি আস্তানায় অভিযান, নব্য জেএমবির ২ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সদস্যকে বিস্ফোরক এবং বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় বালুর মাঠের সামনে ১২৬ নম্বর বাড়ির পাঁচতলায় এই আস্তানার সন্ধান পেয়ে আভিযান চালায় পুলিশ।

চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির এবং অতিরিক্ত উপ-কমিশনার (সিটিটিসি) পলাশ কান্তি নাথের যৌথ নেতৃত্বে এই অভিযান চলে।

আটকরা হলেন- আশফাকুর রহমান ওরফে রাসেল ওরফে আবু জাহির আল বাঙালি ওরফে তেলেবিতিতুশ (২২) এবং রাকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাহউদ্দিন ওরফে আবু তাইফি আল বাঙালি (১৯)।

বিষয়টি নিশ্চিত করে এডিসি এ এ এম হুমায়ুন কবির জানান, কথিত নব্য জেএমবি নেতা ডন তাদের চট্টগ্রামে পাঠিয়েছেন বলে দু’জনে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ