শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বন্টন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শপথের মাধ্যমে মন্ত্রীসভায় যোগ হওয়া নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে দফর বন্টন সম্পন্ন হলো।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান।

শপথ নেওয়া চার মন্ত্রী, প্রতিমন্ত্রীর মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নারায়ণ চন্দ্র চন্দ ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন।

টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আইসিটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার পেয়েছেন আইসিটি মন্ত্রণালয়, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল পেয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব।

এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

মন্ত্রীসভায় পুরনো একজনসহ নতুন তিনজন যোগ হওয়ায় বর্তমানে মন্ত্রীসভার আকার বেড়ে হয়েছে ৫৪। তাদের মধ্যে ৩৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী এবং দুইজন উপমন্ত্রী।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ