রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খসড়া ভোটার তালিকা প্রকাশ, সংশোধনের আবেদন ১৭ জানুয়ারি পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী  দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার আটশত ৩ জন।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ আজ নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন।

জেলা উপজেলা ও ইউনিয়ন পযার্য়ে গুরুত্বপূর্ণ স্থানে খসড়া ভোটার তালিকা টানানো হবে। খসড়া ভোটার তালিকার ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হবে।

২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত ২ কোটি ২৯ লাখ ৬৪ হাজার ৮৮০ জন ভোটার বেড়েছে। এর আগে দেশে মোট ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন।

তিনি বলেন, নতুন ভোটারদের মধ্যে ২০১৭ সালে ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জন এবং ২০১৬ সালে ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জনের তথ্য সংগৃহীত হয়।

তিনি আরো জানান, ভোটার তালিকা থেকে মৃত ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জনের নাম বাদ দেয়া হয়েছে।

মোট ভোটারের মধ্যে ৫ কোটি ২৪ লাখ ৬২ হাজার ৮৬৫ জন পুরুষ এবং ৫ কোটি ১৫ রাখ ৮৯ হাজার ১৮ জন নারী।

আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সূত্র : বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ