রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ডেনমার্কে বৃদ্ধি পাচ্ছে মসজিদ ও মুসলিমদের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আন্তর্জাতিক ডেস্ক

ডেনমার্কে গত দশকে ৪৮ শতাংশ হারে মসজিদ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি। ডেনমার্কে ৫৭ লাখ জনসংখ্যার মধ্যে ৭ শতাংশ মুসলমান রয়েছে। খবর ওয়াল্ড বুলেটিন।

সম্প্রতি, ডেনমার্কে আরহুশ ইউনিভার্সিটির (Aarhus University) একদল গবেষক দেশটিতে মসজিদের সংখ্যা ও মুসলিম অধিবাসীদের বৃদ্ধি সম্পর্কিত বিষয়ে গবেষণা করছে। গবেষণায় দেখা যায়, গত দশকে ৪৮ শতাংশ হারে মসজিদ বৃদ্ধি পেয়েছে।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্কের গবেষকদের গবেষণায় দেখা যায়, ২০০৬ সালে দেশটির মসজিদের সংখ্যা ছিল ১১৫। ২০১৭ সাল পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ১৭০-এ। গত দশকে ডেনমার্কে মসজিদ বৃদ্ধির হার ৪৮ শতাংশ।

গবেষকরা আরো জানান দেশটিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি। ডেনমার্কে ৫৭ লাখ জনসংখ্যার মধ্যে ৭ শতাংশ মুসলমান রয়েছে।

মূলত, ইসলাম ও মুসলমানদের ব্যাপারে অন্য ধর্ম ও মতালম্বীদের আগ্রহ-উদ্দীপনার পাশাপাশি উদ্বেগ এবং পেরেশানিরও শেষ নেই। এই আগ্রহ মেটাতে ও পেরেশানি দূর করতেেই গবেষকেরা এই প্রকল্প হাতে নিয়েছেন।

আরাফাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লিন কুহলে ও মালাল লার্সেন-এর তত্ত্বাবধানে এ জরিপ ও গবেষণা পরিচালিত হয়।
আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ