শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

দেশে এই প্রথম ছয় লেনের ফ্লাইওভার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে নির্মিত দেশের প্রথম ছয় লেন ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, মহিপালে যানজট ছিল একটা বড় সমস্যা। এই ফ্লাইওভার উদ্বোধনের মাধ্যেমে সে সমস্যা দূর হবে। এতে ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ দূর হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড আরো বাড়বে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন লিমিটেডের তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড এই ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পন্ন করেছে।
৬৯০ মিটার দীর্ঘ এবং ২৪ দশমিক ৬২ মিটার প্রশস্ত এই ফ্লাইওভারের নির্মাণ কাজে প্রায় ১৮২ কোটি টাকা ব্যয় হয়।

২০১৫ সালের নভেম্বরে এর নির্মাণ কাজ শুরু হয়। তবে প্রায় ছয় মাস আগেই উদ্বোধন হতে চলো ফ্লাইওভারটির।
এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ