শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবী কিশোরের স্বীকৃতি পেল আবদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: মিশরীয় গণমাধ্যম জানিয়েছে, মিশরের ১৩ বছর বয়সী আবদুর রহমান হুসাইন পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবী কিশোর হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সম্প্রতি মালয়েশিয়াতে মেধাভিত্তিক এক আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৭০ টি দেশের ৩ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

ওই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মাত্র ৮ মিনিটে আবদুর রহমান ২৩০ টি জটিল প্রশ্নের সমাধান লিখে ৩ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিাকার করে। এ পর্বে মোট প্রশ্ন ছিলো ৩১৫ টি।

আবদুর রহমান এ সফলতা অর্জনের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেছে, আমার সকল অর্জনের ক্রেডিট আমার শিক্ষক ও মা বাবার। তারাই আমাকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন।

ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ