শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

আল্লামা শফীর ইমামতিতে আল্লামা শামসুল আলমের জানাযা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, আমিরে হেফাজত আল্লামা শাহ আহমাদ শফীর ইমামতিতে হাটহাজারী মাদরাসার প্রবীণ মুহাদ্দিস আল্লামা শামসুল আলম রহ. এর নামাযে জানাজা সম্পন্ন হয়েছে।

আজ ৬ জানুয়ারি (শনিবার) রাত ৯টায় হাটহাজারী মাদারাসার মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের হাজার হাজার মুসল্লি শরিক হন।

নামাজে জানাজা শেষে হাটহাজারী মাদরাসার বাইতুল আতিক মসজিদ সংলগ্ন জামেয়ার নিজস্ব কবরস্থানে মুরহুমকে দাফন করা হয়েছে।

মাওলানা হাফেজ শামসুল আলম চট্টগ্রাম জেলার অন্তর্গত হাটহাজারী থানার আলমপুর গ্রামে ১২/৮/১৯৪৩ সনে এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দারুল উলূম হাটহাজারী মাদরাসার অন্যতম মুহাদ্দিস আল্লামা নাদিরুজ্জামান রহ. এর ছেলে।

তিনি প্রাথমিক শিক্ষা লাভের জন্যে দারুল উলূম হাটহাজারী মাদরাসার হিফজ বিভাগে ভর্তি হয়ে মাত্র ৯ মাসে কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করেন। তুখোড় মেধার অধিকারী এই মনীষী প্রাথমিক, উচ্চ মাধ্যমিক থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ালেখা দারুল উলূম হাটহাজারী থেকে সমাপ্ত করেন।

১৯৬০ সালে হাটহাজারী থেকে দাওরায়ে হাদীছ সমাপ্ত করে উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে পাকিস্তান জামিয়া আশরাফিয়া লাহোরে আল্লামা ইদরিস কান্দলভীর নিকট পুনরায় বুখারীর দরস নেন। ১৯৬১ সনে সনদ নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন।

দেশে ফিরে সর্বপ্রথম নওগাঁ জেলার অন্তর্গত পোরশা দারুল হেদায়া মাদরাসায় সিনিয়র মুহাদ্দিস হিসেবে যোগদান করে দীর্ঘ ১৪ বছর খেদমত করেন। পাশাপাশি মসজিদে ইমাম ও খতীবের দায়িত্ব পালন করেন।

১৯৭৬ সনে জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসায়, ১৯৭৭ সনে ঢাকা আলিয়া মাদরাসায় এবং ১৯৭৯ সনে জামিয়া কুরআনিয়া লালবাগ মাদরাসায় সিনিয়র মুহাদ্দিস হিসেবে হাদীসের খেদমত করেছেন।

লালবাগে দীর্ঘ ২৫ বছর থাকার পর ২০০৪ সনে দারুল উলুম হাটহাজারী মাদরাসায় সিনিয়র মুহাদ্দিস পদে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাটহাজারী মাদরাসায় হাদিসের খেদমতে যুক্ত ছিলেন।

ইন্তেকালের সময় তিনি ৪ ছেলে, ৩ মেয়ে ও হাজার হাজার ছাত্র রেখে যান।

হাটহাজারীর আল্লামা শামসুল সাহেব (নানাহুজুর) আর নেই 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ