শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পাকুন্দিয়ার নারান্দি ইউনিয়নে ইশা ছাত্র আন্দোলনের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধায় ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নে কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সভাপতি সাকিবুল হাসান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী ছাত্র সংগঠন ইশা ছাত্র আন্দোলন। আমাদের সংগঠন অন্যান্য সংগঠনের মত নয়, বরং দেশপ্রেমের অনন্য উদাহরণ ইশা ছাত্র আন্দোলন।

ইশা ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা সহ সভাপতি মো. সিদ্দিক হোসেনের সার্বিক পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ নূরুল জান্নাত মান্না । প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন পাকুন্দিয়া উপজেলা সদস্য আল আমিন।

প্রধান মেহমান আল আমিন তার বক্তব্যে বলেন, মেধাবীদের সংগঠন ইশা ছাত্র আন্দোলন। আমাদের কর্মীরা দেশ গড়ার দ্বীপ্ত শপথে বলিয়ান হয়ে কাজ করে। সমাজের প্রতিটি স্তরে দ্বীনের দাওয়াত পৌছে দেওয়ার মিশন নিয়ে ইশা ছাত্র আন্দোলন ছুটে বেড়ায়।

সম্মেলন শেষে মুহাম্মাদ সোহাগকে সভাপতি, ফাহিম হোসেনকে সহ সভাপতি ও মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ইউপি কমিটি ঘোষণা করা হয়৷

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ