শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

সাভারে মাশরুম সেন্টারে মাদকসেবীদের আখড়া, নিয়মিত চলে ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভার প্রতিনিধি: সাভারের দিলখুশাবাগ মাশরুম সেন্টারে সন্ধার পর থেকে বসছে মাদকসেবীরা। মাদকের আখড়া বসিয়ে নিয়মিত করছে ছিনতাই সহ নানান অপরাধ কর্মকাণ্ড।

স্থানীয় কিছু ছেলে এসব কাজ করছে বলে আওয়ার ইসলামের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

এমনকি আজ সোমবার সন্ধা ৭ টার দিকে রুবেল চন্দ্র দাশ (২৪) নামক এক গার্মেন্টস শ্রমীককে কয়েকজন মাদকসেবী ছিনতাইকারী সাভার বাস স্ট্যান্ড থেকে ভয় দেখিয়ে মাশরুম সেন্টারে ধরে নিয়ে যায়।

মাশরুম সেন্টারে নিয়ে তাকে মারধর করে তার কাছে থাকা ৮২৫০ টাকা এবং একটি মোবাইল ফোন রেখে ছেড়ে দেয়।

[caption id="" align="alignnone" width="354"] ছিনতাইয়ের কবলে পড়া রুবেল চন্দ্র দাস[/caption]

ছিনকারীদের হাত থেকে ছাড়া পাওয়ার পর আওয়ার ইসলাম এর সাভার প্রতিনিধির নিকট এসব কথা জানায় রুবেল।

ঘটনা শুনে সাভার প্রতিনিধি তৎক্ষনাত ঘটনা স্থলে যায়। এবং ঘটনার সত্যতা খুঁজে পায়। ছেলে ছিনতাইকারীরর কবলে পড়েছে শুনে রুবেলের মা কল্পনা (৪৭) প্রায় অজ্ঞান হয়ে পড়ে।

পরে আওয়ার ইসলাম প্রতিনিধির নিকট ফোন করে অসহায়ত্বের কথা বলে কেঁদে ফেলে। রুবেলের মা জানায়, গরীব ও অসহায় পরিবারে রুবেললের আয়ই পরিবারের একমাত্র আয়ের উৎস।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ