শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

প্রিয় ভাই সাদ! হাসিমুখে ফিরে যান; সিংহাসন আপনাকে ডেকে আনবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মাওলানা মুশতাক আহমাদ

লেবু বেশি টিপলে তিতা হয়ে যায়। হক বা না হকের মাসালা নয়। ঘরোয়া বিষয়ে কখনো হার্ড লাইনে যাওয়া মনোবিজ্ঞানীরা ঠিক মনে করেন না।

আপনি ঘোষণা দিয়ে হেরে যান। সকলকে জোরে একটা থ্যাংকস জানিয়ে হাসিমুখে ফিরে যান। (বিমন বন্দর থেকে বাণী দিয়ে যান; বাঙ্গালী উলামা আমার, আমি তাঁদের শরীরের অংশ) বহুকাল পর্যন্ত বিজয় আপনার ও আপনার পরিবারের জন্য থাকবে।

আর ফিরে না গেলে হ্যাঁ, পেশী শক্তির বরকতে জিতবেন। তবে বহু কালের জন্য আপনি ও অাপনার আওলাদ হেরে যাবেন। কোন ওয়াসিফরা আর আপনাকে বিশ্ব সম্মানের এই চেয়ারে বসাতে পারবে না। আপনারাও বসতে সক্ষম হবেন না।

আল্লার হাবীব হোদায়বিয়ায় সন্ধি করে ফিরে গিয়েছিলেন। পেশী শক্তি ব্যবহার করেননি। আল্লাহ এটাকে ফতহে মুবিন আখ্যা দিয়েছন। দুই বছর অপেক্ষা করুন। সিংহাসন আপনাকে ডেকে আনবে। দুরাকাত সালাতুল হাজত পড়ুন। পীর মুরীদী হেয় চোখে দেখবেন না।

লেখক: শাইখুল হাদিস তেজগাঁও রেলওয়ে মাদরাসা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ