শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

বিমানবন্দরে পৌঁছেছেন মাওলানা সাদ; উত্তেজনা চরমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লির নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী বিমানবন্দরে পৌঁছেছেন বলে জানা গেছে। বিমানবন্দরে অবস্থানরত বিক্ষোভের অস্থায়ী মঞ্চের মাইক থেকে এ ঘোষণা হয়েছে বলে আওয়ার ইসলামকে জানান সেখানে উপস্থিত প্রতিনিধি মঈনুদ্দীন তাওহিদ।

এছাড়া বিক্ষোভে উপস্থিত উত্তরার বায়তুল মোমিম মাদরাসার প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিনও আওয়ার ইসলামকে এ খবর নিশ্চিত করেন।

মাওলানা সাদকে স্বাগত জানানোর জন্য তবলিগ জামাতের শুরার সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলামের নেতৃত্বে এস্তেকবালের জামাত বিমানবন্দরে অবস্থান করছেন।

সাদ সাহেব এর এস্তেকবালের জন্য ২০০ মটর সাইকেলের শোডাউন আসছে।

এদিকে মাওলানা সাদকে প্রতিহত করতে সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন হাজার হাজার আলেম। তারা আলেমদের মতামত উপেক্ষা করে মাওলানা সাদের আসা অনুচিত দাবিতে সেখানে অবস্থান করছেন।

এদিকে বিমানবন্দরে অস্থায়ী মঞ্চ থেকে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে সরকারের সিদ্ধান্ত ছাড়া মাওলানা সাদকে বিমানবন্দর থেকে বের হতে দেয়া হবে না।

মাওলানা সাদ ইস্যুতে বৈঠক চলছে; আসতে পারে কঠোর কর্মসূচি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ