শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

খাগড়াছড়িতে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ: আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ এর তত্বাবধানে মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কেরাত সম্মেলন।

শুক্রবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থার চেয়ারম্যান আলহাজ হাফেজ মোহাম্মদ তৈয়ব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সম্মেলন।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, মহাপরিচালক জামিয়া আজিজুল উলুম বাবুনগর, ফটিকছড়ি, চট্টগ্রাম।

মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করবেন; কারী শাইখ মুহাম্মদ রাফাত হোসাইন-মিশর, ড. ক্বারী শাইখ মুহাম্মদ আব্দুল কবির হায়দারী-আফগানিস্থান, ক্বারী শাইখ মুহাম্মদ রেজা আইয়ুব-তাঞ্জানিয়া, ক্বারী শাইখ মুহাম্মদ আলী খান-ভারত, ক্বারী শাইখ মুহাম্মদ ইউনুছ আলী খান -ভারত।

বাংলাদেশের থাকছেন; ক্বারী শাইখ সাইদুল ইসলাম আসাদ-ঢাকা, ক্বারী শাইখ আনোয়ার হোসাইন -চট্টগ্রাম।

এছাড়াও থাকছেন, নানুপুর,বাবুনগর, নাজিরহাট বড় মাদরাসার প্রধান কারী।

কর্তৃপক্ষ অনুষ্ঠান সফলের আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ