শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে মিলল ৯ উট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্ত থেকে ৯টি উট আটক করা হয়েছে। শুক্রবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত থেকে এসব উট আটক করে বিজিবি।

বাংলাদেশ প্রতিদিন বিজিবির বরাতে জানায়, শুক্রবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারত থেকে ৬ টি উট নিয়ে বাংলাদেশে আসার সময় সোনামসজিদ কোম্পানী সদরের বিজিবি সদস্যরা এবং শিয়ালমারা সীমান্ত দিয়ে ৩টি উট বাংলাদেশে প্রবেশের সময় শিয়ালমারা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা উটড়ুলো আটক করে। তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল  মোঃ রাশেদ আলী ঘটনার সত্যতা শিকার করে জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ