শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

টাঙ্গাইলে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.তারিকুল ইসলাম তাহের, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাতে একটি রিভলবার ও একটি ওয়ান শুটারগানসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম সজিব আহম্মেদ (২৯)। তিনি বেড়াডোমা এলাকার মৃত আয়নাল হকের ছেলে।

র‌্যাব-১২ এর তিন নম্বর কোম্পানীর অধিনায়ক মেজর রবিউল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সজিব আহম্মেদের বেড়াডোমা এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার বাড়ির বাগান থেকে এই অস্ত্র দুটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাবের উপ-সহকারি পরিচালক মো. শাকিরুর রহমান বাদি হয়ে বুধবার টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ