শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নওগাঁয় মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ শহরের চকপ্রসাদ মহল্লার পাশের একটি ফাঁকা মাঠ থেকে সাকিব (১৮) নামে এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাকিব সদরের চকপ্রসাদ খাঁ পাড়া মহল্লার আজাহার আলীর ছেলে। সে চকপ্রসাদ আলীম মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে সাকিব রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। সকালে গ্রামের পাশে ফাঁকা মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ