শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নওগাঁয় মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নওগাঁ শহরের চকপ্রসাদ মহল্লা থেকে এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।  এলাকার একটি ফাঁকা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাদরাসা শিক্ষার্থীর নাম সাকিব।  সে চকপ্রসাদ খাঁপাড়া মহল্লার আজহার আলীর ছেলে।

সাকিব চকপ্রসাদ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থী ছিল।

আজ শনিবার সকাল ১০টার দিকে সাকিবের লাশ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে সাকিব রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে য়ায়। এরপর রাতে সে আর বাড়ি ফিরে আসে নি।

সকালে গ্রামের পাশে ফাঁকা মাঠে লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী।

নওগাঁ সদর মডেল থানায় খবর দিলে খবর পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ