শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

হাটহাজারীতে মাহফিলে বয়ান চলাকালে বেদাতীদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ, চট্রগ্রাম প্রতিনিধি

হাটহাজারীতে ওয়াজ মাহফিলে বয়ান চলাকালে মাহফিলে হামলা করেছে দূর্বৃত্তরা।এ সময় তারা স্টেইজ, মাইক ও প্যান্ডেল ভাঙচুর করে।

বাংলাদেশ মুজাহিদ কমিটি মির্জাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সরকারহাট ববাজারে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে আজ সন্ধ্যায় এ হামলা হয়।

বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম উত্তরজেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহাম্মদ রফিক জানান, প্রতি বছর সরকারহাট বাজারে এ মাহফিল হয়ে থাকে।

প্রতিবছরের ন্যায় এ বছরও মাহফিল শান্তভাবে আরম্ভ হলেও সন্ধ্যার দিকে কিছু সন্ত্রাসী যুবক লাটিসোটা নিয়ে মাহফিলে হামলে পড়ে।

তিনি বলেন, বেরলভি মতাদর্শী কিছু উগ্র সন্ত্রাসী মাহফিলে হামলা করে মাহফিলের স্টেইজ, মাইক ও প্যান্ডেল ভাঙচুর করে। কিন্তু আমরা তাদের সাথে প্রতিরোধমূলক হামলায় যাইনি।

এ ব্যাপারে ফোন কলে জানতে চাইলে হাটহাজারী থানার ওসি বেলাল জানান, শুনেছি মাহফিলে কিছু সন্ত্রাসী হামলা করেছিলো। তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে আমরা তার সমাধান করে দিয়েছি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ