শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামি শিক্ষার বিকল্প নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসহাব উদ্দীন
চট্টগ্রাম প্রতিনিধি
আজ সামজের সর্বত্র মাদকের ছড়াছড়ি, সাধারণ মানুষের পাশাপাশি এখন শিক্ষিতরাও নিয়মিত মাদক সেবন করে যাচ্ছে। বিশেষ করে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা ব্যাপকভাবে মাদকে ধাবিত হচ্ছে।

আজ রবিবার সকাল ১০ টায় মাদরাসা নূরে মদিনা চট্টগ্রামের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার, অধ্যাপক ডক্টর আ.ফ.ম খালিদ হোসাইন এসব কথা বলেন।

তিনি বলেন, মাদকের মত মহামারির কবল থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে হলে অবশ্যই অামাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে।

মাদরাসার সদরে মুহতামিম মাওলানা লোকমান এর সভাপতিত্বে ও মাদরাসার প্রধান পরিচালক মাওলানা হাফেজ রুহুল্লাহর পরিচালনায় আয়োজিত দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা হারুন, প্রিন্সিপাল এমদাদুল কবির ভুইয়া, প্রিন্সিপাল শাওকত মাহমুদ, প্রিন্সিপাল হাবিবুল্লাহ, প্রিন্সিপাল ওসমান গণি ও বিশিষ্ট সমাজসেবক জনাব লোকমান সওদাগর প্রমূখ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ