শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মুসলিমবিরোধী মন্তব্যের জন্য মার্কিন রাষ্ট্রদূতের ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: বর্তমানে হল্যান্ডের নতুন মার্কিন রাষ্ট্রদূত ২০০৫ সালে করা এক মুসলিমবিরোধী মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।

সে সময় তিনি বলেছিলেন, হল্যান্ডে কিছু নিষিদ্ধ অঞ্চল রয়েছে। মুসলিম অভিবাসীদের জন্য এখানে রাজনীতিবিদরা আগুনের শিকার হবে।

আমেরিকার মিশিগান রাজ্যের সাবেক রিপাবলিকান কংগ্রেসসদস্য সম্প্রতি হল্যান্ডের টেলিগ্রাফ পত্রিকার সাথে দেওয়া এক সাক্ষাতকারে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, এটা ভুল ছিল এবং তাকে এটা ব্যক্তিগতভাবে আঘাত করেছে। এর ঠিক দুই দিন আগে তার পূর্বের বক্তব্যের ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান যা সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি করে।

২০০৫ সালের নভেম্বরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসলামি আন্দোলন এখন এমন এক পয়েন্টে রয়েছে, যা ইউরোপের জন্য অস্থিতিশীলতা এবং বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবে।

অবশ্য তখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এক সংবাদ মাধ্যমে জানান, মন্ত্রণালয় তার এ বক্তব্যের সাথে একমত নয়।

তথ্যসূত্র: আল-জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ