শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

যশোরে ব্যতিক্রম আয়োজন ‘মা সমাবেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের শার্শা উপজেলার শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার সকালে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতেই এ সমাবেশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিমের সভাপতিত্বে এই মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিতা মা পারেন একটি শিক্ষিত জাতি উপহার দিতে।

তিনি আরো বলেন, আমাকে ভোট দেয়ার জন্য নয়, আমার একমাত্র চাওয়া আপনার সন্তানকে ঘিরে। আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধূরী প্রমুখ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ