রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লিবিয়ায় বিমানবন্দরে সংঘর্ষ, নিহত ২০, আহত অন্তত ৬৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  লিবিয়ার রাজধানী ত্রিপোলির বিমানবন্দরে সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো অন্তত ৬৯ জন। গতকাল সোমবার সংঘর্ষের পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।

রাদা গ্রুপ ত্রিপোলিতে অপরাধ দমন ও সন্ত্রাসবাদ ইউনিট হিসেবে কাজ করে। এর দখলে বড় একটি কারাগার রয়েছে। যে সব বিরোধী গ্রুপের সদস্যদের রাদা আটক করে তারা অধিকাংশ সময় গ্রুপটির ওপর হামলা চালায়।

২০১১ সালে প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে ত্রিপোলির নিয়ন্ত্রণ রয়েছে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর হাতে। এই গ্রুপগুলোর মধ্যে প্রায়ই আন্তঃসংঘর্ষ বেধে যায়।
দেশটির সরকার জানিয়েছে, পাশের কারাগার থেকে বন্দিরা পালিয়ে এসে হামলা চালায়। এরপর তাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ বাঁধে। মিটিগা বিমানবন্দরে স্পেশাল ডিটারেন্স ফোর্সের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়। ওই সময় বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। খবর রয়টার্স, সিনহুয়া। ইত্তেফাক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ