রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সন্ত্রাসী আখ্যায়িত করে কুর্দি মিলিশিয়াদের ধ্বংসের হুমকি দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের 'সন্ত্রাসী বাহিনী’ হিসেবে আখ্যায়িত করে তাদের ধ্বংস করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

তুর্কি  প্রেসিডেন্ট এরদোগান বলেন, সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে খুব দ্রুতই সামরিক অভিযান চালানো হবে।

তিনি বলেন, উত্তর-পশ্চিম সিরিয়ার কুর্দিদের এলাকায় যেকোনো সময় সামরিক অভিযান শুরু করবো আমরা। ইতোমধ্যে সেখানে কুর্দি মিলিশিয়াদের ওপর গোলাবর্ষণ করা শুরু হয়েছে।'

সিরিয়ায় মার্কিন সমর্থনপুষ্ট কুর্দি-প্রধান মিলিশিয়া বাহিনী গঠনের খবরের পরিপ্রেক্ষিতে তিনি এই হুমকি দেন।

এদিকে, সিরিয়ায় মার্কিন সমর্থনপুষ্ট মিলিশিয়া গঠনের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সিরিয়া ও রাশিয়া। আর এ বিষয়ে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তথ্যসূত্র: বিবিসি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ