শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: কক্সবাজারে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে ঘাতক স্বামী।

বুধবার সন্ধ্যায় শহরের গোলদিঘির পাড় এলাকায় বসতঘর থেকে স্বামী, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত ঘাতকের নাম সুমন চৌধূরী।

পুলিশের ধারণা, দুই সন্তান ও স্ত্রীর হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন সুমন চৌধূরী।

নিহতরা হলেন- স্ত্রী বেবী চৌধুরী (৩০) এবং দুই সন্তান অবন্তিকা (৫) ও জ্যোঁতি চৌধুরী (৩)।

স্থানীয় পৌর কমিশনার রাজ বিহারী দাশ জানান, প্রতিবেশিদের ভাষ্যমতে দুপুরে খাওয়ার পর তারা একসঙ্গে ঘুমিয়ে পড়েন।

সন্ধ্যায় তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ায় প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করে। এ সময় স্বামী সুমন চৌধূরীর লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ চারজনের মরদেহ দরজা ভেঙ্গে উদ্ধার করেছে।

তিনি জানান, নিহতদের মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও দুই শিশুকে খাবারের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে সুমন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ