রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুসলিম বিশ্বের 'ক্যানসার' ইসরাইলকে মুছে ফেলতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম আল কুদস মুসলিম বিশ্বের সম্পত্তি বলে মন্তব্য করেছেন সিরিয়ার সংসদ স্পিকার হামোদা ইউসেফ সাব্বাগ। সেইসঙ্গে এ পবিত্র প্রাচীন শহরের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব অবসানে গোটা বিশ্বের মুসলমানরা তাদের সর্বশক্তি নিয়োগ করবে বলেও জানান তিনি।

আজ (বুধবার) তেহরানে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র ১৩তম আন্তঃসংসদীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, "বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের কবল থেকে দখলমুক্ত করতে মুসলমানরা সব ধরনের চেষ্টা চালাবে এবং এটা করার তাদের পূর্ণ নৈতিক অধিকার রয়েছে। মুসলিম বিশ্বের বুকে ক্যানসার হয়ে বসে থাকা ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।"

সিরিয়ার এ আইনপ্রণেতা আরো বলেন, "ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন সংগঠনগুলোর প্রতি সমর্থন দেয়ার কারণেই সন্ত্রাসীরা দামেস্ক সরকার এবং ফিলিস্তিনের বিরুদ্ধে জোট বাধছে। তবে শত্রুদের এসব প্রচেষ্টা ব্যর্থ হবে।"

সিরিয়া জাতির প্রতিরোধ শক্তি দুর্বল করতে সন্ত্রাসীরা তাদের ওপর আরো হামলা চালানোর পায়তারা করছে বলেও সতর্ক করে দেন সংসদ স্পিকার সাব্বাক।তবে সিরিয়ার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তার সরকার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ