শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টর ট্রলি ও ব্যাটারি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের পর দুটি গাড়ি পুকুরে পড়ে শিশু ও নারীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো তিনজন।

আজ বুধবার দুপুরে স্থানীয় ফজুমিয়ারহাট-করুনানগর সড়কের (বেড়ির রাস্তা) স্থানীয় মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, লাকড়ী বোঝাইকৃত একটি ট্রাক্টর ট্রলি ও যাত্রীবহনকারী ব্যাটারি চালিত অটোরিক্সার সঙ্গে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই দুটি গাড়ী পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই শিশু রিংকু আক্তার ও হারুন নামে দুই জন নিহত হন।

আহত হন ৪ জন। পরে গুরুত্বর আহত আমেনা বেগমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস সদরের ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ