বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭


হবিগঞ্জে নিজ ঘর থেকে মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কালকারচক গ্রামে নিজ কক্ষ থেকে জান্নাতুল নাঈমা (১৮) নামের এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৭ জানুয়ারি বুধবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

জান্নাতুল নাঈমা কালকারচক গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় দশম শ্রেণিতে পড়ত।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, বুধবার সকালে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ