শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ১৯ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
উপমহাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসা)'র বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আগামি ১৯শে জানুয়ারি।
শতবর্ষী এ প্রাচীন দীনী শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলের প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। দৃষ্টিনন্দন প্যান্ডেল-সামিয়ানা-স্টেজ শোভা পাচ্ছে জামেয়া মাঠে।

মাহফিলের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জামেয়ার সহকারি শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী আওয়ার ইসলামকে জানান, প্রতি বছরের ন্যায় এবারও দেশবরেণ্য  আলেম উলামা, খ্যাতনামা বক্তাগণ আলোচনা করবেন। তবে এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন, ভারতের আল্লামা সাইয়েদ আসজাদ মাদানী।

সারাদিনব্যাপী অনুষ্ঠিতব্য আগামি শুক্রবারের মাহফিলে গতবছরের প্রায় ২হাজার দাওরায়ে হাদীস সমাপ্তকারি ফারেগীনদের দস্তারবন্দী সম্মনসূচক পাগড়ি প্রদান করা হবে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ