শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইসরাইল ও ভারত ইসলামবিরোধী জোট করেছে: খাজা আসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভারত সফরের নিন্দা করছে প্রতিবেশি দেশ পাকিস্তান। ভারত ও ইসরাইল যৌথভাবে ইসলামবিরোধী জোট তৈরি করেছে বলে অভিযোগ পাকিস্তানের।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বুধবার নেতানিয়াহুর ভারত সফরের প্রতিক্রিয়ায় এই প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

এক বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারত ও ইসরাইল দুটি দেশই মুসলিম অধ্যুষিত এলাকা দখল করে রয়েছে।

ভারত কাশ্মীর দখল করে রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকা দখল করে রয়েছে ইসরাইল।

গুজরাটের গোধরা সংঘর্ষের কথা উল্লেখ করে খাজা আসিফ বলেন, ভারত মুসলিমদের জন্য মোটেই নিরাপদ নয়। মুসলিম গণহত্যার জন্য ভারতই দায়ী বলেছেন আসিফ।

পাকিস্তানে ধর্ষণের পর শিশু হত্যার প্রতিবাদে সন্তান কোলে নারী কর্মীর সংবাদ পাঠ

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ