শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

চট্টগ্রামে আদনান হত্যায় গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে জেলার ফটিকছড়ি ও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাও উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, হাজেরা তজু ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মহিম, সাব্বির, মুনতাসির ও আবদুল্লাহ আবু সাঈদ এবং এসএসসি পরীক্ষার্থী আরমান। এদের মধ্যে মুনতাসিরকে নগরীর বাদুরতলা এবং বাকি চারজনকে ফটিকছড়ি থেকে আটক করা হয়েছে। কলেজিয়েট স্কুলের মাঠে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফারকে (১৫) গত মঙ্গলবার দুপুরে নগরের জামালখান মোড়ে প্রকাশ্যে ধাওয়া করে ছুরিকাঘাতে খুন করে একদল যুবক। ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ গজ দূরে কিশোর আদনানের বাসা। পুলিশ বলছে, ক্রিকেট ও ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই খুন হয়েছে। পাঁচ যুবকের মধ্যে দুজন উত্ত্যক্ত, মারধর ও ছুরিকাঘাতের দুই মামলার আসামি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ