সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইনুদ্দিন তাওহিদ
ইজতেমা থেকে

টঙ্গীর তুরাগ তীরে আজ ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এদিকে আজ শুক্রবার ইজতেমা ময়দানে জুমার নামাজে শরিক হতে সকাল থেকে নামবে মুসল্লির ঢল।

দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন ঢাকার একাংশসহ দেশের ১৩টি জেলার মুসল্লিরা। এর আগে একই ময়দানে গত ১২-১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় পবিত্র কোরআন, হাদিস ও শরিয়তের বিভিন্ন বিষয়সহ মহান আল্লাহর নৈকট্য লাভ, মহানবীর জীবনাদর্শ এবং ইসলামের মৌল বিষয় সম্পর্কে আমবয়ান করবেন আলেম-ওলামারা।

তাবলীগ জামাতের তিন দিনব্যাপি এ আয়োজনের দ্বিতীয়পর্বে অংশ নিতে দেশি-বিদেশি মুসল্লিরা ইতোমধ্যে ইজতেমা ময়দানে এসেছেন।

এই পর্বে মুসল্লিদের নিরাপত্তা দিতে সাত স্তরে সাড়ে ছয় হাজারের মতো পুলিশ ইজতেমা ময়দান ও আশপাশ এলাকায় নিয়োজিত থাকবে বলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ