শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শুল্ক ফাঁকির অভিযোগে ১৬ ভারতীয় মহিষ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  শুল্ক ফাঁকির অভিযোগে রাজশাহীর পুঠিয়ায় ভারত থেকে আনা ১৬টি মহিষ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট পাড়ি দেয়ার সময় ট্রাকসহ মহিষগুলো জব্দ করে।

শুক্রবার সকালে বিজিবির বেলপুকুর চেকপোস্টে কর্মরত হাবিলদার কামরুজ্জামান জানান, তারা চেকপোস্টে ১৬টি ভারতীয় মহিষ বহনকৃত ট্রাক থামিয়ে তল্লাশি চালান। এসময় মহিষগুলোর করিডোর স্লিপ দেখতে চায় বিজিবি। কিন্তু বহনকারীরা গত ১৩ জানুয়ারির করিডোরের স্লিপ দেখান। যেটি আগেই একবার ব্যবহার করা হয়েছে।

তিনি আরো বলেন, রাজস্ব ফাঁকি দিতেই বহনকারীরা এ কাজ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ১৬ লাখ টাকা মূল্যের মহিষগুলো জব্দ করে রাতেই রাজশাহী শুল্ক কার্যালয়ে নেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ