সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ডারউইনের বিবর্তনবাদ বৈজ্ঞানিকভাবে ভুল: সত্যপাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ বিশ্বের বৈজ্ঞানিক মহলে প্রতিষ্ঠিত চার্লস ডারউইনের বিবর্তনবাদের তত্ত্বকে অস্বীকার করলেন। তার দাবি, ওই তত্ত্ব ‘বৈজ্ঞানিক দিক থেকে ভুল’। তাই স্কুল-কলেজের পাঠ্যসূচীতে ওই তত্ত্ব পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

কেন্দ্রীয় মানব সম্পদউন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সিংহর যুক্তি, আমাদের পূর্বপুরুষদের কেউ কোনও বাঁদরের মানুষে পরিণত হওয়ার কথা উল্লেখ করে যাননি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডারউইনের তত্ত্ব (মানুষের বিবর্তন) বৈজ্ঞানিকভাবে ভুল। কারণ, পৃথিবীতে সর্বদাই মানুষের চেহারা নিয়ে জন্মেছে।

সর্বভারতীয় বৈদিক সম্মেলনে যোগ দিতে মহারাষ্ট্রে এসে আইপিএস অফিসার থেকে মন্ত্রীর পদ পাওয়া সিংহ বলেছেন, কোনও বানরকে মানুষে পরিণত হওয়ার কথা আমাদের পূর্বপুরুষরা লিখিত বা মৌখিকভাবে উল্লেখ করেননি।

ডারউইনের তত্ত্ব অনুযায়ী, প্রাণীদের সব প্রজাতিই বহু বছর ধরে ক্রম উৎকর্ষ সাধন আর পরিবর্তনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে।বিবর্তনের এই নানান শাখা-প্রশাখায় ভাগ হবার বিন্যাসকে তিনি প্রাকৃতিক নির্বাচন হিসাবে অভিহিত করেন। তাঁর মতে যে সমস্ত প্রকারণ বা ভেদ জীবের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক এবং পরিবেশের সঙ্গে অভিযোজনমূলক, তারাই কেবল বেঁচে থাকবে এবং তাদের বংশ বৃদ্ধি ঘটবে ।

ঊনবিংশ শতাব্দীতে ইংরেজ প্রকৃতিবিদ ডারউইন ও অন্যান্যদের চেষ্টায় এই বিবর্তন তত্ত্ব গড়ে ওঠে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ