রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আফরিনে কুর্দিদের ওপর হামলার শুরু তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর সিরিয়ার আফরিন অঞ্চলে কুর্দি মিলিশিয়াদের ওপর আনুষ্ঠানিক হামলা শুরু করেছে তুরস্ক। এতে সিরিয়ায় গত সাত বছর ধরে চলা যুদ্ধের নতুন এক মোড় নিল বলে মনে করা হচ্ছে।

গত কদিন ধরেই জল্পনা চলছিল তুরস্ক আফরিনে কুর্দি অবস্থানগুলোর ওপর অভিযান শুরু করবে। আর এর জন্য দেশটির রাশিয়ার সঙ্গে আলোচনা করে অনুমতিও চায়। শেষ পর্যন্ত তুরস্ক অনুমোদন পায় হামলার।

সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্ক তাদের এই অভিযানের নাম দিয়েছে অপারেশন 'অলিভ ব্রাঞ্চ'।

তুরস্ক জানিয়েছে, মূলত কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজি এবং জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের এই অভিযানের লক্ষ্য।

সংবাদদাতারা জানাচ্ছেন, তুর্কী যুদ্ধ বিমানগুলো আফরিন অঞ্চলের কুর্দি অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে। কুর্দি গোষ্ঠী ওয়াইপিজি বলছে, কয়েকটি গ্রামে এবং আফরিন শহরে বিমান হামলা হয়েছে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানও কুর্দিদের বিরুদ্ধে তার দেশের স্থল অভিযান শুরু হয়েছে বলে ঘোষণা দেন।

তিনি সিরিয়ার এই কুর্দি মিলিশিয়াদেরকে সন্ত্রাসী বলে বর্ণনা করেন, এবং বলেন, এরা আসলে তুরস্কের ভেতর সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী পিকেকে-র অংশ।

তিনি আরও বলেন, পশ্চিম দিকে শুরু হওয়া এই অভিযান পরে উত্তর দিকে মনবিজ শহরকে টার্গেট করেও চালানো হবে, এবং কুর্দিদের পুরো করিডোরটি নিশ্চিহ্ন করে দেয়া হবে।

এদিকে রাশিয়া তুরস্কের এই অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষের প্রতি সংযম দেখানোর জন্য আহ্বান জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরও এ ধরণের অভিযানে না যাওয়ার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিল।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ