রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মিডিয়ায় আসা অভিযোগের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিলেন শাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ শাহ সালমান এক শাহি ফরমান জারি করে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গণমাধ্যমের কোন অভিযোগের তাৎক্ষণিক জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত বাস্তবভিত্তিক ও গঠনমূলক রিপোর্ট আমলে নিতে হবে। মানবিক সেবা ও অবস্থার পরিবর্তনের জন্য তা যাচাই বাছাই করতে হবে।

অসত্য, বানোয়াট ও প্রোপাগাণ্ডামূলক রিপোর্টের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে জবাবদিহি তলব করা হবে। আর ভুল রিপোর্টের ক্ষেত্রে সরকারিভাবে আসল বাস্তবতা জনসাধারণের সামনে আনা হবে।

ওই ফরামানে আরো বলা হয়, এসব নির্দেশ এ জন্য জারি করা হলো যাতে জনগণের ভুল ধারণা দূর হয়ে যায় যে, সরকারি প্রতিষ্ঠানগুলো জনসাধারণের সেবায় গাফলতি করে থাকে এবং অভিযোগের কোন পরোয়া করা হয় না।

আরো জাননো হয়, প্রোপাগাণ্ডামূলক রিপোর্টগুলো তাৎক্ষণিক জবাব দেয়া হবে। আর বাস্তবিক অভিযোগের ব্যাপারে সরকারি প্রতিষ্ঠান নিরবতা অবলম্বন করে সমস্য দূরীকরণে আন্তরিকভাবে কাজ করবে।

সূত্র: ডেইলি পাকিস্তান

মৃত্যুর আগে এমপিপুত্রের সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ