শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মুক্তি পেলেন সৌদি প্রিন্স ওয়ালিদ বিন তালাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে নিজের সম্পদের একটি বড় অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার শর্তে মুক্তি পেয়েছেন সৌদি প্রিন্স ওয়ালিদ বিন তালাল।

আজ (শনিবার) তিনি মুক্তি পেয়েছেন বলে খবর প্রকাশ করেছে পার্সটুডে।

খবরে বলা হয়, সমঝোতার ভিত্তিতে তাকে মুক্তি দেয়া হয়েছে। সমঝোতা অনুযায়ী ওয়ালিদ বিন তালাল তার সম্পদের একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন।

ওয়ালিদের মুক্তির বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তারা বলেছেন, ওয়ালিদ বাসায় পৌঁছেছেন।

গত নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান দেশে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। সে সময় অন্তত ১১ জন সৌদি প্রিন্সসহ দুই শতাধিক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ওয়ালিদ বিন তালাল অন্যতম। তাদেরকে রাজধানী রিয়াদের রিটজ কার্লটন হোটেলে বন্দি রাখা হয়।

এর আগে খবর এসেছিল ওয়ালিদ বিন তালালের মুক্তির বিনিময়ে ছয় বিলিয়ন বা ৬০০ কোটি ডলার দাবি করেছিল সৌদি কর্তৃপক্ষ। এর আগেও অর্থের বিনিময়ে অন্তত একজন প্রিন্স মুক্তি পেয়েছেন বলে খবর এসেছে।

২০১৭ সালের নভেম্বরে ফোর্বস তালাল বিন আবদুল আজিজকে বিশ্বের শীর্ষ ৪৫তম ধনী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। এ সময় তার সম্পত্তির নেট মূল্যমান ছিল ১ হাজার ৮০০ কোটি ডলার। যুবরাজ সালমান নিজের ক্ষমতা পাকাপোক্ত করার পাশাপাশি বিরোধীদের ঘায়েল করতে দুর্নীতি বিরোধী অভিযান শুুরু করেছেন বলে অভিযোগ রয়েছে।

রোহিঙ্গাক্যাম্পে বাইতুল মুকাদ্দাসের ইমাম; গরীব এন্ড এতীম ট্রাস্টের ত্রাণ বিতরণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ