শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মৌলভীবাজারে নাজাত ইসলামি মারকাজের আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি নারাইনছড়ার নাজাত ইসলামি মারকাজের উদ্যোগে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন।

ফিলিস্থিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের গ্র‌্যান্ড ইমাম জেরুসালেমের বাসিন্দা শায়খ ওমর ইয়াকুব আল-আব্বাসী এই সম্মেলনে প্রধান অথিতি হিসেবে অংশ নিবেন বলে জানিয়েছেন নাজাত ইসলামি মারকাজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখ সালেহ আহমদ হামিদী।

আয়োজিত আন্তর্জাতিক এই ইসলামী মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন বরুণার দরবারের পীর শাইখুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী, শাইখুল হাদিস আল্লামা আব্দুল বারী, মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী, মাওলানা শেখ জাকির আহমদ হামিদী।

নাজাত ইসলামি মারকাজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখ সালেহ আহমদ হামিদী বলেন, নাজাত ইসলামি মারকাজে বছরের বিভিন্ন সময়ে দীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছর দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের নিয়ে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়।

এছাড়াও, আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জী, মাওলানা হাফেজ যুবাইর আহমদ আনসারী, মাওলানা ফরিদ আহমদ খান (ইউকে) সম্মেলনে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ