শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ঝালকাঠিতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঝালকাঠির কাঁঠালিয়ায় লঞ্চের ধাক্কায় সিমেন্টবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে চালকসহ দু'জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে বিশখালী নদীর মশাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দু'জন হলেন- ট্রলারের চালক হাসান, তার সহকারী পান্নু। হাসানের বাড়ি ভোলার লালমোহন ও পান্নুর বাড়ি ঝালকাঠির রাজাপুরে।

কাঁঠালিয়া থানার ওসি শওকত আনোয়ার ইসলাম জানান, সিমেন্ট বোঝাই ট্রলারটি ঝালকাঠি থেকে বরগুনার কাকচিড়া যাচ্ছিলো। পথে সকাল সাড়ে ৮টার দিকে বরগুনাগামী 'এমভি পূবালী' লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়। এ সময় মাওলাদ নামে এক ব্যক্তি সাঁতরে তীরে উঠতে পারলেও ট্রলারের চালক ও তার সহযোগী নিখোঁজ হন।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করেন ওসি শওকত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ