শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

এস এস সি পরীক্ষার্থীদের সফলতা কামনায় ছাত্র আন্দোলন রামপুরা থানার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মাদ উল্লাহ জামী, স্টাফ রিপোর্টার: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রামপুরা থানার পক্ষ থেকে এস এস সি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল রাজধানী রামপুরার জামিয়া কারীমিয়া আরাবিয়া মাদ্রাসাস্থ কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

থানা সহ-সভাপতি মুহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামপুরা থানার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুর রহমান ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সাহিত্য সম্পাদক মুহাম্মাদুল্লাহ্ জামি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন থানা দফতর সম্পাদক হাফেজ আশিকুর রহমান, সদস্য আব্দুল আযীয সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ