শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

গাজীপুরে পিকআপ উল্টে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি পিকআপভ্যান উল্টে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

ধবার ভোরে উপজেলার এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- আব্দুল হালিম (৪০) ও জামাল উদ্দিন (৩৫)।

আহত গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়াকে (১৮) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি দেলোয়ার বলেন, ভোরে ভালুকা থেকে মুরগিবোঝাই একটি পিকআপভ্যান গাজীপুরের বোর্ডবাজারে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়।

এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ