মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ছাত্রদের পা-জুতা ধুইয়ে পানি খাওয়ানো সেই শিক্ষক কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  শিক্ষার্থীদের জুতা ধুইয়ে পানি খাওয়ানোর অপরাধে দায়ের হওয়া শিশু নির্যাতন মামলায় ঝালকাঠিতে মো. মনিরুজ্জামান (৫৫) নামের এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিক্ষক মো. মনিরুজ্জামান শহরের বিকনা এলাকার মৃত. আনোয়ার হোসেনের ছেলে ও বিকনা দ্বীনিয়া মহিবুল্লাহ মাদ্রাসার শিক্ষক।

পুলিশ জানিয়েছে, গত ২৮ জানুয়ারি ঝালকাঠির শহরতলির বিকনা দ্বীনিয়া মহিবুল্লাহ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র নাছিরুল্লাহসহ (৭) অন্য শিক্ষার্থীদের গণিত শিক্ষক মো. মনিরুজ্জামান ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে বলেন। তখন অনেকে লিখতে পারলেও নাছিরুল্লাহ লিখতে পারে নাই। পরে যারা পেরেছে তাদের জুতা ও পা ধোয়া পানি জোর করে শিক্ষার্থী নাছিরুল্লাহকে পান করায় শিক্ষক মনিরুজ্জামান। এসময় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়।

নাছিরুল্লাহ ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মো. রুহুল আমিনের ছেলে। এঘটনায় ওই শিক্ষার্থীর মা সাহিদা বেগম বাদী হয়ে শিক্ষক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে শিশু নির্যাতনের ধারায় ঝালকাঠি থানায় মামলা করেন।

ঝালকাঠি সদর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া শিক্ষক মনিরুজ্জামানকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ