শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

প্রস্ততি সম্পন্ন, আজ ভৈরবে আসবেন বাইতুল মুকাদ্দাসের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান,কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে সফররত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের গ্রান্ড ইমাম ও খতিব শায়খ আলি ওমর ইয়াকুব আব্বাসি আজ বুধবার ভৈরবের প্রস্তাবিত ট্রমা হসপিটাল মাঠে ওমর বিন খাত্তাব রা. তাহফিজুল কুরআন মাদরাসার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক আজমতে কুরআন মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন মাহফিলের অন্যতম আয়োজক ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব আলহাজ্ব মাওলানা আতাউল্লাহ আমিন।

তিনি জানিয়েছেন, মাহফিলের প্রস্ততি প্রায় সম্পন্ন। আজ বাদ যোহর থেকেই পর্যায় ক্রমে শুরু হতে যাচ্ছে মাহফিলের কার্যক্রম।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইংল্যান্ডের বিশিষ্ট টিভি আলোচক, লন্ডন আল ফালাহ সেন্টারের চেয়ারম্যান, প্রবাসী ড. ফরিদ আহমদ খান।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার দারুল আররকামের প্রিন্সিপাল শাইখ সাজিদুর রহমান, জামিয়া রাহমানিয়া বেরতলার প্রিন্সিপাল মাওলানা জুবায়ের আহমদ আনছারী, আল্লামা শাহ আহমদ শফী সাহেবের খলিফা মুফতি ওমর ফারুক সন্দিপী,জামিয়া রাহমানিয়া শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক, মাওলানা মুহাম্মাদ উল্লাহ হাফিজ, ক্বারী নাজমুল হাসান সহ প্রমুখ ওলামায়ে কেরাম উপস্থিত খেকে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন।

ইফোর্ট: টি শার্টে আধুনিকতা ও শালীনতার সমন্বয়

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ