রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘ভারতে মুসলিমদের জন্যে আলাদা রাষ্ট্র দাবী করা উচিৎ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : কাশ্মীরের ডেপুটি মুফতিয়ে আজম নাসির উল-ইসলাম বলেছেন, বর্তমানে ভারতে বসবাসরত সকল মুসলিম খুবই কষ্টের সাথে জীবন-যাপন করছে। বিভিন্ন নিয়ম-নীতির কারণে তারা চরম ভোগান্তিতে পড়ছে, তাদের উচিৎ হবে ভারত সরকারের কাছ থেকে নিজেদের জন্যে আলাদা একটি রাষ্ট্র দাবী করা।

তিনি আরও বলেন, ‘ভারতে মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও গরু জবেহ করা সহ আরো অনেক কারণ দেখিয়ে তাদের ওপর অনবরত নির্যাতন চালিয়ে যাচ্ছে ভারত সরকার। পাকিস্তান কিন্তু মাত্র ১৭ কোটি মানুষ নিয়ে গঠিত হয়েছিল। যদি মুসলিম জনগোষ্ঠী ভারতে এভাবে নির্যাতিত হতে থাকে তাহলে আমাদের নতুন একটি রাষ্ট্র গঠন করতে হবে। তাদের অবশ্যই উচিৎ নতুন একটি রাষ্ট্র দাবী করা।’

এই বিষয়ে জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা  নাসির উল-ইসলামের বক্তব্যের চরম নিন্দা জানিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কাশ্মীর কখনই আমাদের দেশ বিভক্তের পক্ষে ছিল না এখানে বসবাসরত মানুষের মধ্যে আমরা কোন ভেদাভেদ করতে চাইনা। আমরা ধর্মের ভেদাভেদের বিরোধীতা করেছি, তবে আমাদেরকেই উল্টো এর মাশুল দিতে হচ্ছে। আমি মুসলিমদের জন্যে আলাদা রাষ্ট্রের দাবী করার আহ্বানের চরম নিন্দা জানাচ্ছি।’

উল্লেখ্য, নাসির উল-ইসলাম ২০০০ সাল থেকে কাশ্মিরের ইসলামি শরীয়া সুপ্রিম কোর্টের ডেপুটি মুফতির দায়িত্ব পালন করছেন। তিনি  বরাবরই ভারত সরকারের ‘মুসলিম বিরোধী’ আইনের নিন্দা জানিয়ে আসছেন এবং এর বিরোধীতা করছেন। সূত্র : জি নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ