রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিরিয়ায় বিমান হামলায় হাসপাতাল বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সিরিয়ার হামা প্রদেশে বিমান হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে সবচেয়ে সুরক্ষিত একটি হাসপাতাল। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এ হাসপাতালটিতে এখন সেবা দেয়া প্রায় বন্ধ হয়ে পড়েছে। খবর বিবিস-এর।

বৃহস্পতিবার বিমান হামলায় হাসপাতালটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। হাসপাতালটিতে ৫টি মিসাইল হামলা হয়েছে বলে দেশটির মেডিকেল সূত্র জানায়। সিরিয়ার কেন্দ্রীয় শহরে ৬০ ফিট মাটির নিচে হাসপাতালটি নির্মাণ করা হয়।

এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ত্রাণ কর্মীরা জানিয়েছেন এটা সিরিয়ার গৃহযুদ্ধে সবচেয়ে ভয়াবহ বিমান হামলার একটি।

এদিকে জাতিসংঘ জানিয়েছে বিরোধপূর্ণ এলাকাগুলোতে এখন আর ত্রাণ পৌঁছাচ্ছে না।  ইউনিয়ন অব মেডিকেল কেয়ার এন্ড রিলিফ অর্গানাইজেশন জানায়, আল মাঘারা নামের ওই হাসপাতালে অন্তত পাঁচটি মিসাইল হামলা চালানো হয়।

সংস্থাটির মুখপাত্র অভি ডিসুজা বলেন, একে সিরিয়ার সবচেয়ে সুরক্ষিত হাসপাতাল মনে করা হতো। হামলার খবর জানতে পেরে আগে থেকেই হাসপাতাল কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল। এজন্য কেউ হতাহত হননি।

সংস্থাটি জানায়, এই হাসপাতালের মাধ্যমে ৫০ হাজার মানুষ চিকিৎসা পেতেন। মাসে ১৫০টি বড় অপারেশন হতো্।  চলতি মাসেই ১৪টি হাসপাতাল বিমান হামলার শিকার হয়।

জাতিসংঘের হিসাব মতে, সিরিয়ায় ২০১১ সালে আসাদবিরোধী আন্দোলনের মুখে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে। আর প্রায় এক কোটি মানুষ হয়েছে বাস্তুহারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ