মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ৪ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদ-দীন সমাজ কল্যাণ পরিষদের ব্যবাস্থপনায় ৪ ফেব্রয়ারি রোববার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কেরাত সম্মেলন।

আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার চুন্টা সরাইল ভুইশ্বর বাজার এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ায় দারুল আরকাম মাদরাসার মুহতামিম মাওলানা সাজিদুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ায় ২ আসনের মাননীয় সংসদ সদস্য এড. মো. জিয়াউল হক মৃধা।

কেরাত সম্মেলনে দোয়া পরিচালনা করবেন জামেয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রধান মুফতি মুহসিনুল করিম।

সম্মেলনে কেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র সহ-সভাপতি শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), কারী সাইয়্যিদ  ‍মুহাম্মদ জাওয়াদ হুসাইনী (ইরান), কারী মুহাম্মদ মুহাম্মদ আল মুরিজ্বী (মিসর), কারী মুহাম্মদ তৈয়্যব জামাল (ভারত)।

আদ-দীন সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি জাকারিয়া কাসেমীর সভাপতিত্বে আরো উপস্থিত থাকবেন মাওলানা হুসাইন আহমাদ যুক্তিশাহী, মাওলানা জয়নাল আবেদীন, মুফতি আবু তাহের, মুফতি কবির আহমাদ, মাওলানা সামসুদ্দীন রহমানী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উকিল আব্দুস সাত্তার ভূঞা, কাজী মামুনুর রশিদ, মুহাম্মদ হাতিমবাদশা, মুহাম্মদ সিরাজুল হক, এড.মুখলেছুর রহমান, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহ জাহান, মোশাররফ হোসেন ভূঞা, মুহ্ম্মদ মলাই মিয়া, মুহাম্মদ আব্দুল আহাদ প্রমুখ।

পরিচালনা করবেন হাফেজ মাওলানা নয়েব আলী ও মাওলানা মুফতি নোমান।

এসএস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ