শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সীমান্তে মিয়ানমারের বসানো মাইন বিস্ফোরণে আ’লীগ নেতার দুই পা বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তের ৪৫ নম্বর পিলারের কাছে হামিদিয়া পাড়া এলাকায় জিরো লাইনে স্থল মাইন বিস্ফোরণে বদিউর রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার দুই পা বিচ্ছিন্ন হ‌য়ে গে‌ছে।

আহত বদিউর রহমান নাইক্ষ্যংছ‌ড়ির সদর ইউনিয়নের চাকঢালা ওয়ার্ড আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক।

নাইক্ষ্যংছড়ির ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী জানান, জিরো লাইনে ফুল ঝাড়ু সংগ্রহে গিয়েছিলেন বদিউর রহমান। সেখানে মাইন বিস্ফোরণে তার দুই পা উড়ে যায়। সীমান্তে মিয়ানমারের বিজিপি পাহারায় থাকার কারণে আহতকে উদ্ধার করতে সময় লেগেছে।

স্থানীয়রা আহত বদিউর রহমানকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেছে।

রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে সীমান্তের জিরো লাইনেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনী স্থলমাইন ও বিস্ফোরক বসিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নাইক্ষ্যংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স‌রোয়ার কামাল জানান, সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বা‌হিনীর পুঁতে রাখা মাইন বি‌স্ফোর‌ণে এক বাংলা‌দেশির দুই পা ক্ষতিগ্রস্ত হ‌য়েছে। তার শারী‌রিক অবস্থা ভা‌লো নয় ব‌লে খবর পে‌য়ে‌ছি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ